1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে করোনা মোকাবেলায় সভাপতি-সম্পাদকের নেতৃত্বে সক্রিয় উপজেলা আ.লীগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মানিকছড়িতে করোনা মোকাবেলায় সভাপতি-সম্পাদকের নেতৃত্বে সক্রিয় উপজেলা আ.লীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩০১ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দিন’র নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়,ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে আ.লীগ। উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকলেও তৃণমূল পর্যায়ে উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে রয়েছে। উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুবলীগ সভাপতি সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে ব্যক্তিগত উদ্দ্যেগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তাছাড়াও মানবিক সহায়তা কার্ড করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকতা-কর্মচারীদের কাজে সহযোগিতা করে চলেছেন।
মানবিক সহায়তা কার্ডের তালিকা প্রস্তুত করতে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে একাধিক কমিটি করে দিয়েছেন। যাতে করে সঠিকভাবে বাছাই করে উপযুক্ত ব্যক্তিরাই মানবিক সহায়তা কার্ড পায় সে লক্ষে কাজ করে যাচ্ছেন তারা। আর এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন উপজেলা আ.লীগের শীর্ষ এ দুই নেতা। সঠিক দিক নির্দেশানা প্রদানের কারণেই উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তৃণমূল পর্যায়ে জনগণের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে।
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহব্বানে সাড়া দিয়ে উপজেলার প্রান্তিক কৃষকরা যখন অর্থ ও শ্রমিক সংকটে ভূগছিলেন ঠিক তখনই উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে বিভিন্ন এলাকার কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন নেতাকর্মীরা। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলারবাসীর প্রশংসা কুড়িয়েছেন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বিশে^র স্বাভাবিক জীবনযাত্রাকে থমকে দিয়েছে। সরকারি নির্দেশনা মানতে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে উপজেলাবসীর পাশে রয়েছে আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সরকারি ত্রাণ সহায়তা, ব্যক্তি উদ্দ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণসহ মানবিক সহায়তা কার্ড প্রস্তুতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে নেতাকর্মীরা। এছাড়াও তৃণমূল নেতাকর্মীদের অসহায়-হতদরিদ্র মানুষে পাশে থেকে সহযোগিতা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মানতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অসহায়-হতদরিদ্র মানুষ যাতে খাদ্য সংকটে না পড়ে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আশা করছি কেউ খাদ্য সংকটে ভূগবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net