1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৪২৮ বার

মােঃ সাইফুল্লাহ : যখন বিশ্বব্যপি মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা পৃথিবী ঠিক সেই মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই অসহায় মানুষের পাশে থাকতে নিজ নামে স্থাপন করেছেন ফাউন্ডেশন ।

তারই অংশ হিসেবে এবার মাগুরায় সুবিধাবঞ্চিত খেলোয়াড়, অসহায়, দুঃস্থ , এতিম ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। জেলার অসহায় মানুষের পাশে প্রতিদিন রাতের আঁধারে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কর্মসূচী তদারকির পাশাপাশি অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। এ কাজে তাকে সহযোগীতা করছে শহরের কিছু উদ্যম তরুন। প্রতিদিন রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ করা হচ্ছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের ব্যাপারে সাকিবের বাবা বলেন – এমন সংকটময় মুহূর্তে মাগুরার অসহায় খেলোয়াড় ও গরীব-দুঃস্থদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন কাজ করছে। আমি নিজে প্রতিদিন রাতে শহরে ও গ্রামের পাড়া-মহল্লায় অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছি। এরই মধ্যে অসহায় খেলোয়াড় ও দুঃস্থদের মাঝে ২ হাজার প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আমরা মানুষের কাছে দোয়া চাই যেন আগামীতে সাকিব আল হাসান ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে আরো সাহায্যের হাত বাড়াতে পারে এবং এ কার্যক্রম অব্যাহত রাখতে পারে ।

প্রতি পরিবারের জন্য বিতরনকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, লবন , ডিটারজেন্ট , ১টি সাবান, দুটি মিনি হ্যান্ডওয়াস রিফিল প্যাক,এক প্যাকেট টয়লেট পাউডার ও তিনটি মাস্ক রয়েছে বলে জানান সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল।
মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি বলেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন করোনা ভাইরাসের এ সংকটময় মুহূতে শুধু দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াইনি , তারা মাগুরা জেলার অসহায় খেলোয়াড়দের দিকেও সহযোগিতার হাত বাড়িয়েছে । সাকিব যেমন বিশ্বে সেরা , তেমনি সংকটময় মুর্হূতে তার এমন সেবা পেয়ে সবাই খুবই খুশি । আমরা চাই ভবিষ্যতে সাকিব আল হাসান ফাউন্ডেশন মাগুরাবাসীর সেবায় আরো সচেষ্ট হবে, হবে আরো তৎপর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net