ঢাকা   ০৫:০১:৩০ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম

মীরসরাইয়ে পরিবহন শ্রমিকদের পাশে ত্রাণ নিয়ে জেলা আ.লীগ সাধারণ সম্পাদক শেখ আতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৮৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই প্রতিনিধি::
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধরন সম্পাদক শেখ আতাউর রহমান মীরসরাইয়ের পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। করোনা ভাইরাস দেশব্যাপী মহামারি আকার ধারন করায় বেকার হয়ে জীবন যাপন করা উত্তরা এবং চয়েস পরিবহন সার্ভিসের ২’শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে সোমবার (১১ মে) সকালে বারইয়ারহাট পৌরসভা এবং করেরহাট এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া, খিল মুরালী এলাকায় কিছু হত-দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই আওয়ামী নেতা।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমেন সৃষ্ট সংকটে মীরসরাইয়েও বেকার হয়ে পড়েছে শত শত পরিবহন শ্রমিক। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যাত্রী পরিবহনের বড় রুট বারইয়ারহাট বাস স্টেশন। সেখানে উত্তরা এবং চয়েস সার্ভিসের সাথে জড়িত আছে শত শত পরিবহন শ্রমিক। তাদের অধিকাংশই দৈনন্দিন আয়ের উপর নির্ভর করেন। সেই পরিবহন শ্রমিকদের দের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সহযোগিতায় ছুটে আসেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
শেখ আতাউর রহমান জানান, মীরসরাইয়ে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সার্বক্ষনিক জনগনের সুবিধা অসুবিধা পর্যবেক্ষন করছেন। এরমধ্যে, ব্যাক্তিগত অর্থায়নে ত্রাণ বিতরণ প্রথম ধাপে সম্পন্ন করেছেন। এরই ধারাবাহিকতায় আমি মীরসরাইয়ের পরিবহন শ্রমিকদের বেকার হয়ে পড়া জনগোষ্ঠীর কথা জানতে পারি। তাই এই শ্রমিকদের দূঃখ লাঘবে উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম, ১ নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুলতান জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাস্টার, প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি