1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুগযুগ জিও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

যুগযুগ জিও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৫৬ বার

| আবদুস শহিদ|

আজো অম্লান স্মৃতি বহমান
খামারির ক্ষেত ফসলে
খাল কাটলে সোনা-রুপা ফলে
তুমিই প্রথম দেখালে।
আমাদের আছে সোনাফলা মাটি
এটাই পাউন্ড ডলার
তুমিই শেখালে এক কর্মীর
দুই হাত হাতিয়ার।
মানচিত্র আর গণতন্ত্র এনে
শেষ হয়নি সব
ফল ফসলের মিছিল ছড়ালে
পড়ে সাজসাজ রব।
আজো অম্লান স্মৃতি বহমান
স্বনির্ভরতার কথা বলা
ভিক্ষার থালি ছুঁড়ে ফেলে দিয়ে
মাথা উঁচু করে চলা।
গণমাধ্যম স্বাধীনতা পেলে
দেশের সম্মান বাড়ে
তোমার সততা দেশ বিদেশে
সকলের মন কাড়ে।
আজো অম্লান স্মৃতি বহমান
নাড়া দিয়ে যায় মনে
তোমার কন্ঠ কথা বলে ওঠে
কৃষক কৃষাণীর গানে।
সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে
তোমার নতুন কুঁড়ি
কণ্ঠে তাদের বেদনার সুর
আকাশ জমিন জুড়ি।
আজো অম্লান স্মৃতি বহমান
সোনালী ধানের শীষে
লাখো হাজার নয়ন ধারা
দুঃখের নদীতে মিশে।
প্রথম আর শেষ বাংলাদেশ
বললে,মাটি মানুষের গান।
যুগযুগ জিও তুমি
জিয়া-উর রহমান।
৩০.০৫.২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net