ঢাকা   ০৭:৩৯:১৭ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

রংপুরের দুইজেলার করোনা পরিস্থিতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৪৯১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) করোনা শনাক্তকরণ পরীক্ষাগারে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুর ও কুড়িগ্রাম জেলার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী চৌধুরী লাইজু।
তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ১৪ জনের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ (কোভিট-১৯) পজেটিভ এসেছে।
আক্রান্তরা হলেন, রংপুর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (৩০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী (৪২), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী কর্মচারী (২৫), একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এক নারী (৩২), পীরগঞ্জ উপজেলার এক যুবক (২৫), পীরগাছা সদরের এক পুরুষ (৪০) ও তাম্বুলপুরের এক কিশোরী (১৫)। এনিয়ে রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
এছাড়া কুড়িগ্রাম জেলার রাজারহাটের একই পরিবারের এক নারী (৪২), এক কিশোরী (১৭) ও শিশু (৯) এবং কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গার যুবতী (২৫), এক নারী (৩৫), উলিপুরের এক যুবক (২৮) ও চিলমারী উপজেলার কিশোর (১৪)।
রমেক অধ্যক্ষ আরও জানান, গত ২ এপ্রিল হতে ১ মে শুক্রবার পর্যন্ত ২‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌৭ ধাপে ৩২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আজকের দিন পর্যন্ত ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়াও দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ জন এবং ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে ইতোপূর্বে রংপুর বিভাগের আরও ৬ জনের করোনা শনাক্ত করা হয়। এনিয়ে শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৫ জন।
এদিকে আজকের ৭ জনসহ রংপুর জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন জন। বাকিদের মধ্যে ১২ জনকে রংপুর ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি