1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে করোনা জয়ী পুলিশ সুপারসহ সেই ১১ জন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে করোনা জয়ী পুলিশ সুপারসহ সেই ১১ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৩৩ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের ন্যায় রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ১১ জন বাড়ি ফিরলেন জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯মে মঙ্গলবার দুপুরে করোনামুক্ত হওয়া ১১ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্তাবধায়কগনসহ চিকিৎসকরা তাদেরকে শুভেচ্ছা জানান।
যারা ছাড়পত্র পেলেন তারা হলেন, রংপুর জেলা পীরগাছা উপজেলার সুমি বেগম (২৯) ও হাসিনা (৩০),
মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (২৫), রংপুর শহরের নসিরন (৮০),পুলিশ সদস্য এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য রুহুল আমিন (৩৫), পুলিশ সদস্য জহরুল ইসলাম (২৩), পুলিশ সদস্য রুহুল আমিন (২৪)।
আনসার সদস্য আল মামুন (২৮) এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মেহেদুল করিম (৪৮) এবং তার স্ত্রী বেগম হাওয়া বিবি (৩৭)।

ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্তাবধায়ক ডা. এসএম নূরুন নবী বলেন,
নসীরন ৯ মে, সুমি বেগম ১১ মে, রুহুল আমিন, জহরুল ইসলাম, রুহুল আমিন, আল মামুন, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও হাসিনা ১২ মে এবং মেহেদুল করিম ও হাওয়া বিবি ১৪ মে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন।

এই ১১ জন ব্যাক্তির শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মঙ্গলবার তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এ নিয়ে মোট ৪৭ জন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
বর্তমানে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ৩৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net