1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক কর্মকর্তাকে হত্যা, আটক গৃহপরিচারিকা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত ইতালিতে হামলার পর দেশে ফিরলেন বাঁধন, বললেন ‘বর্বরতা বন্ধ হতে হবে’ এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক কর্মকর্তাকে হত্যা, আটক গৃহপরিচারিকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৩৪ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক অডিট অফিসার মিনুকে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রংপুরে মিনু বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রংপুর মহা।

রংপুর মহানগরীর মুলাটোল পুকুরপার হকের গলির নিজ বাড়ি থেকে মিনুর মরদেহ উদ্ধার করেন রংপুর কোতোয়ালি থানা পুলিশ।

এলাকাবাসি জানান নিহত মিনু রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অডিট অফিসার হিসেবে চাকরি করতেন।

অবসর গ্রহণ করার পর থেকে ও-ই বাড়ীতে একা থাকতেন তিনি ।
পুলিশ জানান, ওই বৃদ্ধার স্বামী অনেক আগে মারা গেছেন।
একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন পার্শ্ববর্তী এলাকায়। মেয়ের বিয়ের পর থেকেই নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন মিনু।

মঙ্গলবার সকালে প্রতিদিনের মত গৃহপরিচারিকা বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় ভেতরে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন।

এসময় প্রতিবেশীরা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহপরিচারিকাকে থানায় নিয়ে যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বলেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যার পর পালিয়ে যায়, তবে বাড়ির স্টিলের আলমারি ভাঙা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর টাকা পয়সা লুট করেছে দুর্বৃত্তরা।
মিনু বেগমের পিঠে জখমের চিহ্ন রয়েছে বলে জানান।
এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে রংপুর কোতয়ালী থানা পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net