1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ইউপিডিএফের চাঁদা আদায়কালে এলাকাবাসীর প্রতিরোধ; ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীদের পলায়ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগড়ে ইউপিডিএফের চাঁদা আদায়কালে এলাকাবাসীর প্রতিরোধ; ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীদের পলায়ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৪৪৫ বার

মো:নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির রামগড়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সশন্ত্র সন্ত্রাসীদল কর্তৃক এক বাঙালি কৃষকের কাছে চাঁদা চাইতে এসে স্থানীয়দের প্রতিরোধের মুখে ফাঁকা গুলি ছুড়ে সেখান থেকে পালানোর খবর পাওয়া গেছে।

২৮শে মে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র মতে, বিকেলে পাগলপাড়ায় স্থানীয় কৃষক মোঃ শাহীন মিয়ার (৩৫) কাঁঠাল বাগানে একটি মোটরসাইকেল যোগে ২-৩জন ইউপিডিএফের উপজাতীয় সশস্ত্র সদস্য চাঁদা সংগ্রহের জন্য আসে। এসময় মোঃ শাহীন মিয়াসহ স্থানীয়রা লাঠি-সোঠা নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। দাওয়ার এক পর্যায়ে সন্ত্রাসীরা ২রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি (চট্র মেট্রো – ১৬-০৯৫৩) রেখেই সেখান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে গুইমারা সাবজোন থেকে সেনা সদস্যরা ও নাকাপা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ২রাউন্ড গুলির খোসা ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরপরই সেনাবাহিনীর সাথে পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে নিয়েছে। জব্দকৃত মোটরসাইকেল ও গুলির খোসা থানায় জমা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net