1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে করোনার উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

লাকসামে করোনার উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৪৮ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে করোনার উপসর্গ নিয়ে সনাতন ধর্মাবলম্বী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম শংকর চন্দ্র সরকার (৬৫)। সোমবার (২৫ মে) সন্ধ্যায় তিনি তিনি শহরের দক্ষিণ লাকসাম (সাহাপাড়া) নিজ বাসায় মারা যান। নমুনা সংগ্রহ শেষে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় মৃতদেহ সৎকার করা হয়। এ প্রথম উপজেলায় করোনা উপসর্গ নিয়ে কোন ব্যক্তির মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লাকসাম পৌরশহরের দক্ষিণ লাকসাম (সাহাপাড়া) এলাকার বাসিন্দা শম্ভূ চন্দ্র সরকারের ছেলে শংকর চন্দ্র সরকার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাসায় করোনার উপসর্গ নিয়ে মারা যান। তিনি কাশি ও হৃদরোগে ভূগছিলেন বলে জানা গেছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম বিষয়টি জানতে পেরে নমুনা সংগ্রহ শেষে সোমবার (২৫ মে) দিবাগত একটার দিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় মৃতদেহ সৎকার করে।
লাকসামে এ পর্যন্ত ৩৯ জনের করোনা শনাক্ত হলেও এখনো কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। আজই প্রথম উপজেলায় শংকর চন্দ্র সরকার উপসর্গ নিয়ে মারা যান। উপজেলায় এ পর্যন্ত ১৩ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net