1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ধান কাটতে গিয়ে চিতাবাঘের তিনটি শাবক উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল

লাকসামে ধান কাটতে গিয়ে চিতাবাঘের তিনটি শাবক উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৭৮ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও নোয়াপাড়া গ্রামের ফসলি জমি থেকে শাবকগুলো আটক করা হয়। উদ্ধারকারী ওই যুবক তথ্য গোপন করে মোটা অংকের টাকার বিনিময়ে শাবকগুলো বিক্রির অপচেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ শাবকগুলো উদ্ধার করেছে।

সূত্রে জানা যায়, উপজেলার চনগাঁও নোয়াপাড়ার আবেদনগর মাদ্রাসা সংলগ্ন হাজী ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের ফসলি জমিতে ইরি ধান কাটতে গিয়ে চিতাবাঘের তিনটি শাবক দেখতে পান। এসময় স্থাণীয়দের সহযোগিতায় তিনি জীবিত অবস্থায় শাবকগুলো আটক করেন। মাসুম এগুলো বাড়িতে নিয়ে খাচায় বন্দি করে অত্যন্ত গোপনে রেখে দেন। তিনি দুইটি শাবক আটক করেছেন মর্মে নিজের ফেসবুকেও একটি স্ট্যাটাস দেন। এরপর থেকে এলাকার লোকজন শাবকগুলো দেখতে আসলে তিনি দেখাননি। স্থানীয়দের সাথে বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, মাসুম চিতাবাঘের শাবকগুলো আটকের পর স্থানীয় প্রশাসন কিংবা বন বিভাগকে না জানিয়ে মোটা অংকের টাকায় এগুলো বিক্রির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন বলে সূত্রে জানা যায়। স্থানীয়দের সাথে বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানার জন্য মাসুম খানকে তার মুঠোফোনে (০১৭৮৭-৩০৮৩০০) কল দিলে তিনি চিতাবাঘের তিনটি শাবক আটকের বিষয়টি নিশ্চিত করে তথ্য গোপন করে বলেন, দুইটি শাবক ছেড়ে দিয়েছি। অন্যটি পাশ্ববর্তী এলাকার আরিফকে দিয়েছি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা বনবিভাগকে না জানিয়ে নিজে দু’টি আটকে রাখলেন কেন, এমন প্রশ্নে তিনি প্রতিবেদকের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) এ.কে.এম সাইফুল আলম জানান, খবর নিয়ে শাবকগুলো উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্স পাঠিয়ে ৩টি শাবক উদ্ধার করা হয়েছে। তবে এগুলো সত্যিকারের চিতাবাঘ কিনা তা বনবিভাগের লোকজন আসলে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net