1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট পৌরসভায় মোঃ রেজাউল করিম স্বপন সাধারণ জনগণকে সংগঠিত করছেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট পৌরসভায় মোঃ রেজাউল করিম স্বপন সাধারণ জনগণকে সংগঠিত করছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৫৩ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট পৌরসভায় মোঃ রেজাউল করিম স্বপন সাধারণ জনগণকে সুসংগঠিত করতে করোনা ভাইরাস মোকাবেলায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌচ্ছে দিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করছেন সদালাপী ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন মোঃ রেজাউল করিম স্বপন।
লারমনিরহাট পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হতে পারেন মোঃ রেজাউল করিম স্বপন- এঁর রাজনৈতিক, সামাজিক কর্মকান্ড সম্পর্কে তুলে ধরা হলো।
মোঃ রেজাউল করিম স্বপন। পিতা- মৃত আলহাজ্ব নবিয়ার রহমান (অবসরপ্রাপ্ত জেলা আনসার এ্যাডজুটেন্ট)। মাতা- মোছাঃ রওশন আরা বেগম (গৃহিনী)। জন্ম তারিখ- ১৯৭৬ সালের ১৮ জানুয়ারি। ১৯৯২ সালে লালমনিরহাট মডেল হাই স্কুল হতে এসএসসি, ১৯৯৪ সালে লালমনিরহাট সরকারি কলেজ হতে এইচএসসি, ১৯৯৯ সালে ভারতের আলীগর মুসলিম বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ট। লালমনিরহাট পৌরসভার স্থায়ী বাসিন্দা। স্ত্রী- মোছাঃ জাকিয়া সুলতানা। সন্তান- দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি ১৯৯৩ সালে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে এজিএস নির্কাচিত হন। বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার দুই বার সহসভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালে সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ যুবলীগ লালমনিরহাট জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বর পালন করেছেন। ২০১৪ সালে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে এসোসিয়েট গ্রুপ- এ সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। এখন পর্যন্ত তিন তিন বারের পরিচালক নির্বাচিত হয়েছেন। ব্যবসা- মেসার্স অন্তু এন্টারপ্রাইজ (ঠিকাদারী প্রতিষ্ঠান), মেসার্স মডার্ণ রাইস মিল, মেসার্স জারা ট্রেড লিংক- এর ব্যবস্থাপনা পরিচালক। পরিবেশক- বসুন্ধরা সিমেন্ট। ১৯৯২ সাল হইতে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। তিনি লালমনিরহাট সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ২০১৪ সালে জেলার সর্বোচ্চ করদাতা ও ২০১৫ সালে জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। লালমনিরহাট পৌরসভার কাজী পাড়া জামে মসজিদ ও মুন্সীপাড়া জামে মসজিদের কমিটির সদস্য। তিনি যেমন একজন সফল ব্যবসায়ী ও সমাজকর্মী তেমনি একজন সফল রাজনীতিক। তিনি সদা হাস্যোজ্বল ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসাবে সর্বজন বিদিত। তার নেতৃত্বের গুণাবলী অনেকের পাথেয় হতে পারে। তিনি বলেন, সকলের ভালবাসা পেয়ে আমি কৃতজ্ঞ, লালমনিরহাট পৌরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আদর্শ ও সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ মডেল পৌরসভা গঠনে থাকতে চাই সবার সাথে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই, হতে চাই আপনাদের সুখ- দুঃখের সাথী।
তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net