1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রমিকদের কাজের সময় না কমিয়ে বেতন কমানো যাবে না : সৌদি সরকার। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন

শ্রমিকদের কাজের সময় না কমিয়ে বেতন কমানো যাবে না : সৌদি সরকার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪৩৫ বার

নছিউল হক, সৌদি আরব প্রতিনিধি :
সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাইভেট কোম্পানিগুলো কর্মচারীদের কাজের সময় কমানো ব্যতীত বেতন কমাতে পারবে না। এছাড়াও কোম্পানিগুলো ৪০% এর বেশি বেতন কমাতে পারবে না বলে জানিয়েছে সরকার!

কাজের সময় না কমিয়ে বেতন কমানো যাবে নাঃ সৌদি সরকার!
গতকাল মঙ্গলবার (৫ মে) সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, প্রাইভেট কোম্পানিগুলো যদি কর্মচারীদের বেতন কমিয়ে দিতে চায়, তবে অবশ্যই কাজের সময়ও স্বাভাবিক এর থেকে কমাতে হবে। পূর্ণ সময় কাজ করিয়ে কাউকে কম বেতন দেয়া যাবে না।

এছাড়াও বেতন কমানোর ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ বেতন কমাতে পারবে কোম্পানিগুলো, এবং অবশ্যই বেতন কমানোর হারের সাথে সামঞ্জস্য রেখেই কাজের সময় কমাতে হবে।

এছাড়াও চলমান সময়ে কোন কর্মচারীর কাজের সময় কমানো হলে বা সে ছুটিতে থাকলেও কোম্পানি কোন অবস্থাতেই তাকে চাকরীতে মানা করতে পারবে না। এছাড়াও কর্মচারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বেতনবিহীন ছুটিতে পাঠাতে পারবে না কোম্পানি।

মন্ত্রণালয় জানায়, বর্তমান পরিস্থিতিতে কোম্পানিগুলো তিনটি কাজ করতে পারবেঃ প্রথমত, কর্মচারীকে বেতন দিয়ে ছুটিতে পাঠাতে পারবেন। দ্বিতীয় কর্মচারীর কাজের সময় কমিয়ে দেয়ার সাপেক্ষে বেতন কমিয়ে দিতে পারবে, তবে কোন অবস্থাতেই সেটা ৪০ শতাংশের বেশি কমানো যাবে না। এবং, কর্মচারীর অনুমতি সাপেক্ষে বেতনবিহীন ছুটিতে পাঠাতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net