1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সবজি ও ফলের মধ্যে পেঁপেও ‘করোনা পজিটিভ’! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সবজি ও ফলের মধ্যে পেঁপেও ‘করোনা পজিটিভ’!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৭৫৩ বার

অলিদ সিদ্দিকী তালুকদার |
পেঁপের নমুনা পরীক্ষায় ‘করোনাভাইরাস পজিটিভ’ আসার অবিশ্বাস্য ঘটনা ঘটেছে তানজানিয়ায়। এ জন্য দেশটির ন্যাশনাল হেলথ ল্যাবরেটরির পরিচালক ও কোয়ালিটি ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। হ্যাঁ, ঘটনাটি অবিশ্বাস্যই; কেননা কোনো ফলমূল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বৈজ্ঞানিক তথ্য এখন পর্যন্ত নেই।

বিবিসির খবরে বলা হয়, তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ওই ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্যবহৃত কিটের মান নিয়ে প্রশ্ন তোলার এক দিন পর শীর্ষ ওই কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হলো।
গত সোমবার সরাসরি সম্প্রচারিত এক ভাষণে মাগুফুলি বলেন, ‘প্রাণী ও ফলের নমুনা সংগ্রহ করে সেগুলোতে মানুষের নাম ও বয়স লিখে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল করোনাভাইরাস ল্যাবরেটরিতে। তার কিছু নেগেটিভ ও কিছু পজিটিভ এসেছে। যেমন গাড়ির তেলের নমুনায় জাবির হামজা, বয়স-৩০ (পুরুষ) লেখা হয়েছিল, ফল এসেছে নেগেটিভ। সারা সামওয়েলি, ৪৫ বছর বয়সী নারী—এমনটি লিখে কাঁঠালের একটি নমুনা পাঠিয়েছিলাম আমরা, এই পরীক্ষার ফল নিষ্পত্তিহীন ছিল। কিন্তু যখন এলিজাবেথ অ্যান, ২৬ বছর লিখে পেঁপের নমুনা পাঠানো হলো, তখন পেঁপের করোনাভাইরাস ধরা পড়ল।’

প্রেসিডেন্ট জানান, একটি পাখি ও একটি ছাগলের নমুনার দুটিই পজিটিভি এসেছে; কিন্তু খরগোশের নমুনা পরীক্ষায় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ল্যাব।

তানজানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ওই ল্যাবরেটরি কিভাবে পরিচালিত হচ্ছে তা তদন্ত করে ১৩ মের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। তবে ল্যাবরেটরিটিতে করোনাভাইরাস পরীক্ষা অব্যাহত থাকবে।
করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় শিথিল পদক্ষেপের কারণে এরই মধ্যে সমালোচনায় পড়েছে তানজানিয়া সরকার। তারা যথেষ্ট কঠোর হচ্ছে না এবং আসল পরিস্থিতি গোপন করছে বলেও অভিযোগ উঠেছে। তবে সরকারের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইডলাইন তারা সতর্কভাবে অনুসরণ করে চলছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে ৪৮০ জনের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ১৬ জনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net