1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে করোনার হানা; একদিনেই আক্রান্ত পাঁচ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট!

সীতাকুণ্ডে করোনার হানা; একদিনেই আক্রান্ত পাঁচ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৬৭ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একদিনে পাচ করোনা রোগী শনাক্ত হয়। গত ৩ এপ্রিল নমুনা দিলে আজ ৭মে সিভিল সার্জন অফিসের নিয়মিত প্রকাশিত ব্রিফিংয়ে এসব ব্যাক্তিদের রিপোর্ট পজিটিভ আসে।
এঁরা হলেন যথাক্রমে উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নে পেশায় চালক(৩২),পূর্ব লালানগর ২নং ওয়ার্ড এর শাহজাহান এর ছেলে, সে দীর্ঘদিন জ্বরে ভুগছিলেন।
অন্যজন পৌরসদর,দক্ষিণ ইদুলপুর ৮নং ওয়ার্ডের মসজিদ ওয়ালা বাড়ির(৫৫)। সে মৃত ঈমাম শরীফের পূত্র। মছিউদ্দৌলা ছুট্টু, হাজেরা ক্লাব এর মালিকের বাড়ি।
আক্রান্ত ব্যক্তি গত২৫ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তিনি নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
এব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান জানান, রাত চারটার সময় তিনি উক্ত বাড়িতে গিয়ে সকলকে লকডাউন এ থাকার জন্য আহবান করেন।
পৌর সদর শেখপাড়া ২ নং ওয়ার্ডের সেরাং বাড়ির বাসিন্দা(৬৫), পিতা: আলী আজম।
কুমিরা কাজীপাড়া এলাকার আলেম মেম্বার বাড়ির রফিক আহমেদ এর স্ত্রী (৫৫)।
এছাড়া অন্য জন ভাটিয়ারী ইউনিয়নের (৪৫)বছরের এক মহিলা।
সীতাকুণ্ডে এ পর্যন্ত এগারো জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য র‌ওনা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net