1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে পিকআপ-কার সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ১১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

সীতাকুণ্ডে পিকআপ-কার সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ১১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২৬০ বার

অশোক দাশ,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ায়
ঈদের দিনেই সড়ক দূর্ঘটনায় নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস। আজ ঈদের দিন (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকজনক বলে প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম এবং বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, উল্টো পথে আসা একটি পিকআপভ্যানের সাথে কারের সংঘর্ষের ঘটনা ঘটে, গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। এব্যাপারে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net