1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রদল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

সোনারগাঁয়ে দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৩৪ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
সোনারগাঁয়ে দরিদ্র কৃষকের পাশে দাড়িয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন বলোবদ থাকায় জমির পাকা ধান কাঁটার জন্য শ্রমিক না পেয়ে কৃষকেরা যখন প্রায় দিশেহারা। তখন অসহায় এমন কৃষকের জমির পাকা ধান কেটে গোলায় তুলে দেয়ার জন্য সোনারগাঁ থানা ছাত্রদলের নেতৃবৃন্দ কৃষকের পাশে এসে দাঁড়ায়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও যুগ্ম-সম্পাদক মশিউর রহমান শান্তর তত্ত্বাবধানে সোমবার সোনারগাঁ থানা ছাত্রদল নেতৃবৃন্দ উপজেলার সাদীপুর ইউনিয়নের কাজহরদী গ্রামের দরিদ্র কৃষক সিরাজুল ইসলাম সেরাজের এক বিঘা জমির পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়।

এসময় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ শাহ জালালের নেতৃত্বে ছাত্রদল নেতা রবিউল প্রধান, জাকারিয়া ভূঁইয়া, হাবিজুল্লাহ সিরাজ, আসাদুর রহমান, কামাল হোসেন, মাসুদ রানা, মাহিদুল ইসলাম, আবু সালমান, সাইফুল ইসলাম, জুয়েল রানা, শেখ ফরিদ, কাউসার আহমেদ, ইয়াসিন আরাফাত সুমন, তারেক মাহমুদ, আরিফুর রহমান, সোহেল রানা, ইকবাল ভূঁইয়া, রাহাত হোসেন শুভ প্রমুখ ধান কাঁটায় অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net