1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে মীর হেলালের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ 

হাটহাজারীতে মীর হেলালের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৭৭ বার

মুজিব উল্ল্যাহ্ তুষার :
মহামারী করোনাভাইরাসের কারণে কষ্টে থাকা অসহায় দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তাঁর সহযোগিতায় ও তত্ত্বাবধানে হাটহাজারী উপজেলার ইউনিয়ন ও পৌরসভা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নং জালালাবাদ ওয়ার্ডে জীবণুনাশক স্প্রে করা হয়, খ্যাদ সামগ্রী, সুরক্ষা সামগ্রী বিতরণ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের হেল্পলাইন সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।
গত ২৩শে মার্চ থেকে এ কার্যক্রম অব্যাহত রয়েছে । চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের ১ এবং ২ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ।
ব্যারিস্টার মীর হেলাল তার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় এলাকার নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। মুঠো ফোনে মীর হেলাল বলেন রাজনীতি জনগণের জন্যই।মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে আমরা রাজনীতি করি। হাটহাজারীবাসীর সুখ দুঃখে আমার পরিবার সেই শুরু থেকেই অদ্যবদি জনগণের পাশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন এই দুর্যোগে যেন আমরা আমাদের এলাকার জনগণের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় গত ২৩শে মার্চ থেকে আমাদের পক্ষ থেকে কিছু নিত্য প্রয়োজনীয় খ্যাদ,ঔষধ, গ্লাভস, স্যানিটাইজার, সাবান বিতরন কার্যক্রম শুরু করেছি এবং ইনশ আল্লাহ তা অব্যাহত থাকবে।
এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের আপামর জনগনকে টেলি স্বাস্থ্য সেবা দেয়ার জন্য গঠন করেছে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত টেলি মেডিক্যাল টিম। আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের মোবাইল নাম্বার সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা মূলক লিফলেট ও বিতরণ করছি। খাদ্য সামগ্রীর পাশাপাশি আমরা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, সাবান এবং কিছু নিত্য প্রয়োজনীয় ঔষধ ও সরবরাহ করছি আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net