1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক, ৯ জেলে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

হাতিয়ায় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক, ৯ জেলে উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৯০ বার

রাসেল মাহম্মুদ বিমেষ প্রতিনিধিঃনোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সূখচর ইউনিয়নের উত্তর পাশে গাসিয়ার চরের সন্নিকটে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্ত্র সহ ৫ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সে সাথে অপহৃত ৯ জেলেকে অরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।হাতিয়া কোষ্টগার্ড জানায়, গত কয়েকদিন ধরে মেঘনা নদী থেকে বিচ্ছিন্ন ভাবে জলদস্যুরা ৯জন জেলেকে অপহরন করে মুক্তিপন আদায়ের চেষ্টা করছে। এ সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কোষ্টগার্ডের একটি টিম নদীতে অভিযানে চালিয়ে গাসিয়ার চরের কাছে ৫ জলদস্যুকে আটক করেছে। ধাওয়া খেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় জলদস্যুদের কাছ থেকে দুটি বন্দুক দুই রাউন্ড তাজা গুলি ও ৫টি রামদা সহ অপহৃত ৯জন জেলেকে উদ্ধার করা হয়।আটককৃত জলদস্যুরা হলো লক্ষীপুরের কমলগঞ্জ থানার মইন উদ্দিনের ছেলে মো: পারভেজ (২৭), আব্দুর রহমানের ছেলে মো: বেলাল হোসেন (২৮) রামগতি উপজেলার আব্দুর রশিদের ছেলে মো: হারুন(৩৫),ও আব্দুর রশিদের ছেলে মো: হাসান (৪৫) অন্যজন হলো ভোলা জেলার তজুমদ্দি উপজেলার চরজহিরুদ্দিনের মফিজ মাস্টারের ছেলে মো:হোসেন(৩৩) ।উদ্ধার করা ৯ জন জেলের মধ্যে ১জনের বাড়ী নোয়াখালীর সূবর্নচর উপজেলায় অন্য ৮জনের বাড়ী হাতিয়া উপজেলায়।এবিষয়ে হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লে: বিশ্বজিত বড়ুয়া জানান , হাতিয়া থানায় আটক জলদস্যুদের বিরুদ্বে কোষ্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও ডাকাতি আইনে একটি মামলা হয়েছে। এবং উদ্ধারকরা জেলেদের অভিবাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net