1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় আরও ১জন করোনা আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

হাতিয়ায় আরও ১জন করোনা আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৬৬ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নতুন করে আরো ১জন করোনা আক্রান্ত হয়েছে। নোয়াখালী সিভিল সার্জন এর তথ্যমতে এনিয়ে হাতিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬জন।মঙ্গলবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের করনা শনাক্তকরণ পরীক্ষা কেন্দ্র থেকে মো. আলী (৩২) নামে ১ জনের করোনা রিপোর্ট পজেটিভ বলে জানানো হয়েছে।জানা যায়, গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া বৃদ্ধ জয়নাল আবদীন ও তার দুই ছেলের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার রাতে বৃদ্ধার বড়ছেলে মো.আলীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে এবং ছোট ছেলে আমজাদের স্যাম্পল পূনরায় পাঠানোর জন্য বলা হয়। তবে বৃদ্ধার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ ব্যাপারে মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন মিজান জানান, চট্টগ্রাম থেকে জ্বর, ডায়রিয়ায়া ও শ্বাষ কষ্ট নিয়ে আসা বৃদ্ধার বড় ছেলের রিপোর্ট পজেটিভ এসেছে। ছোট ছেলের স্যাম্পল পূনরায় পাঠানোর জন্য বলা হয়েছে।বৃদ্ধার রিপোর্ট নেগেটিভ আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাত ১টার সময় বৃদ্ধার মৃত্যু হয়েছে, সে সময় আমাদের স্যাস্পল কালেকশনের ইকুপমেন্ট না থাকায় সকাল ৬টার পর স্যাস্পল নিয়েছি। সে ক্ষেত্রে স্যাস্পল কালেকশনে দেরি হওয়ায় তার রিপোর্ট নেগেটিভ আসতে পারে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমরা করোনা আক্রান্ত মো.আলীর বাড়ি তার বাবার মৃত্যুর পর থেকেই লকডাউন করে রেখেছি। তাদের বাড়ির সকলের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net