1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ১১ ইউনিয়নে মৎস্যজীবির মাঝে চাল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

আনোয়ারায় ১১ ইউনিয়নে মৎস্যজীবির মাঝে চাল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৬৩ বার

বদরুল হক:
আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের ৩ হাজার মৎস্যজীবীদের মার্চ-এপ্রিল মাসের বরাদ্দের অনুকূলে ১শ’ ৮ মেট্রিক টন চাল উপজেলা প্রশাসন থেকে ১১ ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৮ মে) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ২ হাজার ৩৮৭ মৎস্যজীবী পরিবারের মাঝে চাল বিতরণ করেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল আলম, ইউপি সদস্য মো. ইসহাক, মো. ওসমান গণি চৌধুরী, মো. জাহেদুল আলম,মো. এনাম প্রমুখ।

বিতরণ কার্যক্রম শেষে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম সাংবাদিকদের জানান, রায়পুর ইউনিয়নের ২ হাজার ৩৮৭ মৎস্যজীবী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। তাছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় কর্মহীনদের মাঝে ভূমিমন্ত্রী, সরকারি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত আছে।
আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, উপজেলার ১১ ইউনিয়নের ৩ হাজারের বেশি মৎস্যজীবীর মাঝে মার্চ-এপ্রিল মাসের বরাদ্দের অনুকূলে ১শ’ ৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net