1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমি অ্যাম্বুলেন্স # এফ এ নয়ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

আমি অ্যাম্বুলেন্স # এফ এ নয়ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩২২ বার


আমি অ্যাম্বুলেন্স আমাকে চালায় একজন মানবিক মানুষ।
যখনই কেউ হয় অসুস্থ তখনই আমি অ্যাম্বুলেন্স শাঁ শাঁ করে ছুটে চলি দিকবিদিক।।
এই করোনা মহামারী যেন আমার ঘর, মানুষ আমাকে ব্যবহার করে তার প্রয়োজনে।
কত হাসপাতাল ঘুরি কেউ আমাকে সম্মান করে না
সবাই আমাকে করোনাভেবে দূর দূর করে তাড়িয়ে দে
তবু আমি শান্ত কারণ আমি অ্যাম্বুলেন্স ।
এদিকে আমাকে যে চালায় সে একজন মানবিক মানুষ।
পেটের ক্ষুধার যন্ত্রণায় সেই মানুষটি রাস্তায় বের হয় রুগি পাওয়ার জন্য।
কিছু মানুষ আমাকে ব্যবহার করে তার নিজ স্বার্থের জন্য।
আর চালক ও মানুষ গুলো কিছু পয়সার জন্য নিয়ে যান গন্তব্যে।
রাস্তায় পুলিশ চেক করলো আমাকে,পেল মানুষ রুপি কিছু জানোয়ার!
তাঁরা যাত্রি বেশে অবৈধ নেশা নিয়ে আমাকে ব্যবহার করলো,কি ভয়ানক ব্যাপার!!
পুলিশ এসে সবাই কে হ্যান্ডকাপ পড়ালো শুধু আমি ছাড়া,কারন আমি অ্যাম্বুলেন্স !
এদিকে আমার চালক যেকিনা পেটের তাগিদে কিছু মানুষ কে গাড়িতে উঠাল,পুলিশ তাকে ও বানাল সমান অপরাধী?
তার কি দোষ! এই লকডাউনে পরিবারের কিছু মানুষের আহারের জন্য রোগী না পেয়ে কিছু যাত্রী উঠাল?
না, পুলিশ তাকে ও ছাড়বে না, আমাকে ও না!
বলুনতো আমি এ্যাম্বুলেন্স হয়ে যদি জেলখানায় থাকি তাহলে এই মহামারি করোনা কি আমাকে ক্ষমা করবে!
আমি চিৎকার করে কাঁদিতে পারিনি কারণ আমি এ্যাম্বুলেন্স!
ভিতরে বোবা কান্না রেখে চলে গেলাম জেলখানায় সাথে আমার চালক।
আচ্ছা বলুনতো এই চালক যদি জেলখানায় থাকে তবে তার পরিবারের দুবেলা ভাত কিভাবে খাবে?
এই মানবিকতা কি পুলিশ দেখাতে পারত না

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net