1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উখিয়া কুতুপালং ক্যাম্প ইনচার্জের উপর রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

উখিয়া কুতুপালং ক্যাম্প ইনচার্জের উপর রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩১২ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং টু-ইস্ট ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প ইনচার্জের উপর হামলা করেছে।

রোহিঙ্গা সন্ত্রাসীরা সিআইসি এবং আনসার সদস্যদের লক্ষ্য করে গুলি করলে আনসার সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
এ ঘটনায় এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আনসার বাহিনী।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১২ টা ৪৫ মিনিটের সময় এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসীরা কুতুপালং টু-ইস্টে সরকারি বনভূমির জায়গায় প্রশাসনের অনুমতি বিহীন ৬০টি দোকান শেড নির্মাণ করছে।

খবর পেয়ে কুতুপালং ক্যাম্প ইনচার্জ (সিআইসি) মোঃ খলিলুর রহমান খান আনসার সদস্যদের নিয়ে দোকান শেড ভাঙ্গতে যায়।
তখন রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়ো হয়ে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে পরে গুলি বর্ষণ করে।

এসময় আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় কয়েকজন আনসার সদস্য আহত হয়। তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নাম পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনা সম্পর্কে কুতুপালং ক্যাম্প পুলিশের (আইসি) মোঃ কামরুল ইসলাম বলেন, ক্যাম্প ইনচার্জ আনসার সদস্যদের নিয়ে অবৈধ নির্মিত দোকান-পাট ভাঙ্গতে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা ইট-পাটকেল,গুলি বর্ষণ করেছে বলে শুনেছি। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ (সিআইসি) মোঃ খলিলুর রহমাস খান বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ক্যাম্পে কোন প্রকার ঘর, দোকান-পাট নির্মাণ করতে পারবেনা রোহিঙ্গারা।
সেই নিয়ম না মেনে কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসী কুতুপালং টু-ইস্ট ক্যাম্পে ৫০/৬০টি সেমিপাঁকা দোকান শেড নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল।
যার প্রেক্ষিতে আনসার সদস্যদের নিয়ে উক্ত দোকান শেড ভাঙ্গতে গেলে রোহিঙ্গা সন্ত্রাসী কলিম উল্লাহ এবং জাবের আহমদের নেতৃত্বে শতাধিক রোহিঙ্গা অতর্কিত ভাবে আমাদের উপর ইটপাটকেলসহ গুলি বর্ষণ করে। এসময় আমরাও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড গুলি বর্ষন করি।

তিনি আরো জানান,অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বশির আহমদ নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সে কুতুপালং টু-ওয়েস্টের বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

অভিযোগ উঠেছে, কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পে হাফেজ জালাল চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্যাম্পের অভ্যান্তরে সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি বেড়ে গেছে।
হাফেজ জালাল সিআইসি’র ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন বিদেশী নিষিদ্ধ ঘোষিত এনজিও নিকট থেকে বিপূল পরিমাণ অর্থ এনে অাত্মসাৎ করে থাকে।
তার নেতৃত্বে ক্যাম্পে ইয়াবা, মানবপাচার, মাদক,চোরাচালান থেকে শুরু করে নানান ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটে বলে সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net