1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের পোকখালীতে ৫ শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী ফরিদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কক্সবাজারের পোকখালীতে ৫ শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী ফরিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৩৮ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পশ্চিম গোমাতলী কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম ফরিদ।
চলমান দুর্দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

করোনা পরিস্থিতি মোকাবেলায় তার নিজ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি সেমাই , ১কেজি চিনি,২ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,১ কেজি মুড়ি।

রবিবার (৩মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদুল আলম ফরিদ ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজনের উপস্থিতিতে বিতরণ করেন।

এসময় পোকখালী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের অন্তত ৫ শতাধিক হিন্দু-মুসলিম পরিবার স্বচ্ছন্দ্যে এসব উপহার সামগ্রী গ্রহণ করেন।

জানতে চাইলে ফরিদুল আলম ফরিদ বলেন, দুর্যোগ মুহূর্তেই মানুষের পাশে দাঁড়ানো মানবিক কাজ।
চলমান করোনার ভয়াবহ পরিস্থিতিতে প্রতিটি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

তিনি আগামীতেও গ্রামবাসীর সুখে দুঃখে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে এ অবস্থায় সকলকে ঘরে থাকার আহ্বান জানান।
পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ-কর্ম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

এই সময় উপস্তিত ছিলেন সাংবাদিক সেলিম উদ্দিন, পোকখালী ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি নূরুল হুদা,সাধারণ সম্পাদক মনসুর আলম,৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৫ নম্বার ওয়র্ডের সভাপতি আবুল হোসন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, ৬ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,৪ নম্বার ওয়ার্ডের সভাপতি নুরুল আলম,৩ নম্বার ওয়ার্ডের সভাপতি আজিজ বাঙালি, সাধারণ সম্পাদক ফজল আহাম্মদ,পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন,পোকখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ, ফরিদুল আলমের ছোট ভাই নোমান, মতিউর রহমান, মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net