1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে আরও ৪৬ জনের করোনা শনাক্ত, উখিয়ায় ২০ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু

কক্সবাজারে আরও ৪৬ জনের করোনা শনাক্ত, উখিয়ায় ২০ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৬০ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮০ জন নমুনা পরীক্ষায় ৬১ জন পজেটিভ এসেছে।

এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৬ জন।
অপর ১৯ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে চকরিয়া উপজেলার ৫ জন, টেকনাফ উপজেলার ২ জন, রামু উপজেলার ১ জন, মহেশখালী উপজেলার ২ জন, রামু উপজেলার ৩ জন, উখিয়া উপজেলার ২০ জন, কক্সবাজার সদর উপজেলার ৭ জন, বান্দরবান জেলার ৩ জন এবং চট্টগ্রামের লোহাগাড়ার ৩ জন রয়েছে।

বুধবার বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৫৬ দিনে মোট ৫৭৮৫ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।
তারমধ্যে ৫৪২ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল।

এর মধ্যে মহেশখালীতে ৩০ জন, টেকনাফে ১৭ জন, উখিয়ায় ৭২ জন, রামু ৮ জন, চকরিয়ায় ১৪৬ জন, কক্সবাজার সদরে ১৪৭ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২৯ জন রোহিঙ্গা।

অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫০ জন, মারা গেছেন ২ নারী সহ ৯ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net