1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে র‍্যাবের অভিযান, ১লাখ ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

কক্সবাজারে র‍্যাবের অভিযান, ১লাখ ইয়াবা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৮১ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।

রোববার (৩১ মে) দুপুরে বাহারছড়ার হাবিবছড়া এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবের একটি টিম।

গ্রেফতার আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি টেকনাফ মিঠাপানিছড়া এলাকার হাবিবছড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

র্যাব ৭ এর অপারেশন অফিসার মেজর মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি একজন ইয়াবা ব্যবসায়ী।
তিনি টেকনাফ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন।

গ্রেফতার আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net