1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৭০ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে ইয়াবাসহ আসমত উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।

এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আসমত উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ৮নং ক্যাম্পে বি-ব্লকের আব্দুল হাফেজের ছেলে।

সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শনিবার বিকেলে হোয়াইক্যং-শামলাপুর পাকা রাস্তার মাথা এলাকা থেকে আসমতের হাতে পলিথিনের ব্যাগে থাকা ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net