1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সৈকতে ডলফিন হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম

কক্সবাজার সৈকতে ডলফিন হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৯৪ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ডলফিন হত্যার ঘটনা ঘটেছে।
১১ ফুট লম্বা একটি বিশাল আকৃতির মৃত ডলফিন মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার মো. শফির বিল এলাকায় সৈকতে তীরে ভেসে আসে।

মৃত ডলফিনটির মাথা একাধিক আঘাতে চিহৃ রয়েছে।
ধারনা করা হচ্ছে জেলেদের জালে আটকা পড়লে জাল থেকে ছাড়াতে ডলফিনটাকে হত্যা করেন জেলেরা।

গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের ফেইসবুক পেইজে মৃত ডলফিনটি ছবিসহ প্রচার করে এ তথ্য জানানো হয়।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রকল্পের মো. শফিরবিল ভিসিজির জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মী মো. বদরুল আলম সৈকতে পড়ে থাকা অবস্থায় ডলফিনটি দেখতে পান।
পরে বদরুল আলম ভিসিজি সদস্যদের সহযোগিতায় মৃত ডলফিনটি মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, সাগরে ডলফিন রক্ষায় বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জেলা মৎস্য অধিদপ্তর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এখনো কোন ধরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

তিনি বলেন, জেলেদের মাঝে সচেতনা সৃষ্টি ও প্রশিক্ষণ দেয়া জরুরী। যাতে করে ডলফিনসহ নানান সামুদ্রিক প্রাণী জালে আকটা পড়লে আঘাত বা হত্যা না করে জেলেরা সহজে মুক্ত করে দিতে পারে।

প্রসঙ্গত গত ২৩ মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ডলফিনের দুটি দলকে খেলা করতে দেখা যায়।
সেখানে মোট ২০-২৫ টি ডলফিন ছিল। আর গত দু’মাসে জেলেদের জালে আটকা পড়ায় ১২টি ডলফিন আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net