1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্ত হলেন রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

করোনায় আক্রান্ত হলেন রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৪৯ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানের উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর করোনার নমুনা পরীক্ষা শেষে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য তিনি গত ১৮ এপ্রিল উপজেলা পরিষদ নিজ কার্যালয় থেকে ঘোষণা দিয়েছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের দায়িত্ব নিবেন।

এই করোনা পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়া শ্রমজীবী, দিনমজুর ও দরিদ্র অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য উপজেলা ও নগরীর বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন তিনি।শেষ পর্যন্ত নিজেই করোনায় আক্রান্ত হলেন। উপজেলার বিভিন্ন এলাকার সাধারন মানুষের কাছে তিনি একনামে পরিচয় সাদা মনের মানুষ।

তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতির দায়িত্বে আছেন।তাঁর নিজ বাড়ী হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর গ্রামে।জানা যায়,এই পর্যন্ত রাউজানে করোনায় আক্রান্ত সংখ্যা ৪ জন।এরমধ্যে ডাবুয়া ইউনিয়নে ১জন উরকিরচর ইউনিয়নে ১জন, হলদিয়া ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানসহ ২জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net