1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মাগুরার যুবক চট্টগ্রামে নিহত, এলাকায় শোকের ছায়া - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ

করোনায় মাগুরার যুবক চট্টগ্রামে নিহত, এলাকায় শোকের ছায়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৯০ বার

মোঃ সাইফুল্লাহ / আজ ৩১ মে রবিবার দুপুরে
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মাগুরার যুবক শহীদুল ইসলাম সাঈদ (৪৫)। নিহত সাঈদের গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন এর মালঞ্চী গ্রামে। সে মালঞ্চী গ্রামের হাকিম বিশ্বাস এর ছেলে। চট্টগ্রামে সে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস কোম্পানিতে কর্মরত ছিল।

নিহতের চাচাতো ভাই জানান, প্রায় ১৩ দিন আগে সাঈদ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে তার ভাইয়ের মৃত্যুর খবর জানানো হয়। নিহত সাঈদ করোনা পরিস্থিতির আগেই তার জমজ দুই সন্তান ও স্ত্রীকে শ্বশুরবাড়ীতে পাঠিয়ে নিজে কর্মস্থালে অবস্থান করছিলেন। এ ছাড়া তিনি নিহতের মরদেহ মাগুরাতে তার নিজ বাড়ীতে এনে নিয়ম মেনে দাফনের দাবী জানান।

সাংবাদিকদের কাছে যেকোন মূল্যে নিজের মৃত সন্তানের মুখ দেখার আকুতি জানান নিহতের মা।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান — নিহতের পরিবার যদি নিয়ম মেনে মরদেহ আনে এবং দাফন-কাফন করে তবে প্রশাসনের কোন আপত্তি নাই। আমাদের জানালেই হবে। শহীদুল ইসলাম সাইদের অকাল মৃত্যুতে এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net