1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় সৌদিআরবে মারা গেলেন রাউজান সিমিত জেদ্দার সি.সহ সভাপতি হারুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

করোনায় সৌদিআরবে মারা গেলেন রাউজান সিমিত জেদ্দার সি.সহ সভাপতি হারুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৪১৮ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের জেদ্দায় মারা গেছেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হারুন (আদনান হারুন) (৫৮) নামে এক প্রবাসী। গত বৃহস্পতিবার সৌদিআরবের জেদ্দাস্থ কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। তিনি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহাম্মাদ জামার বাড়ির নজির আহমেদ এর ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।জানা যায়,করোনা রিপোর্ট পজিটিভ আসলে তিনি জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হন।রাউজান সমিতির জেদ্দার সদস্য সচিব হাসান উল্লাহ জানায়,মোহাম্মদ হারুন অনেক বছর আগে সৌদি আরবের জেদ্দায় আসেন ।জেদ্দায় হারেজ সওয়ারি মার্কেটে ব্যাবসা করতেন এবং গুরেয়াত নামক স্থানে থাকতেন। তিনি সৌদি আরবের সামাজিক সংগঠন রাউজান সমিতি জেদ্দার সি.সহ সভাপতি হিসেবে দায়িত্ব ছিলেন। এছাড়াও তিনি সৌদি আরবের জেদ্দার ঐতিহ্যবাহী সংগঠন ফ্রেন্ডস অব বাংলাদেশ-জেদ্দা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চিকদাইর উজ্জীবন সামাজিক সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব ছিলেন।তার মৃত্যুতে সৌদি আরবের জেদ্দার ফ্রেন্ডস অব বাংলাদেশ (জেদ্দা মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ হাসান বলেন, আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার শোকাহত পরিবারে প্রতি সমবেদনা প্রকাশ করছি।এদিকে তাঁর মৃত্যুর সংবাদের খবর পেয়ে পরিবার,আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net