1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা উপসর্গে ঘরে ঢুকতে দেয়নি স্ত্রী, বোনের বাড়িতে মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

করোনা উপসর্গে ঘরে ঢুকতে দেয়নি স্ত্রী, বোনের বাড়িতে মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৯১ বার

আবদুল্লাহ মজুমদারঃ করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ থাকায় স্ত্রী-সন্তান ঘরে ঢুকতে দেয়নি। তাই আশ্রয় নেন বোনের বাড়িতে। অতঃপর সেখানেই মৃত্যু হয় ঢাকার মিরপুর থেকে কুমিল্লার দাউদকান্দিতে যাওয়া পোশাক কারখানার কর্মীর।বুধবার বিকালে দাফন করা হয় দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুদাফর্দি গ্রামের নজরুল ইসলামকে (৫৫)। তাঁর মৃত্যু হয় একই উপজেলার বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে। ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন নজরুল ইসলাম। গত ৩ দিন আগে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আসেন। শরীরে উপসর্গ থাকায় নিজের স্ত্রী ও সন্তানেরা বাড়িতে জায়গা না দিয়ে ঢাকায় চলে যেতে বলে। তখন রাত গভীর। নজরুল নিরুপায় হয়ে বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে লুকিয়ে আশ্রয় নেন। ৬ মে স্বাস্থ্যের অবনতি হলে বিষয়টি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করা হয়। চিকিৎকরা সেখানে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা যান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল আলম সুমন বলেন, তার স্বাস্থ্যের অবনতি হলে রেপিড রেসপন্সটিম পাঠাই। এর মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়। আত্মীয় স্বজন বা অন্য কেউ আগে তার সম্পর্কে আমাদেরকে জানালো না। আরও দুঃখজনক হল স্ত্রী ও নিজ সন্তানরা তাকে নিজ বাড়িতে ঢুকতে দিল না। দাউদকান্দিবাসীকে বলব, এই করোনাভাইরাস দুনিয়াতেই হাশরের মাঠে কী হবে তা দেখিয়ে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net