1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে পিতা হত্যার অভিযোগে ছেলে জাহাঙ্গীর আলম খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়িতে পিতা হত্যার অভিযোগে ছেলে জাহাঙ্গীর আলম খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৮৩ বার

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জনতা ব্যাংকের সাবেক ক্যাশিয়ার ও খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের একাউন্টস অফিসার আলেফ খান খুন হয়েছেন।
শুক্রবার রাতে খাগড়াছড়ি পৌর শহরের কলাবাগানে এ খুনের ঘটনা ঘটে।

পিতা হত্যার অভিযোগে পুলিশ শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নিহত আলেফ খানের ছেলে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার কার্য সহকারী ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খাঁনকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম খানের বড় ছেলে আলমগীর খাঁন মুন্নার দাদা সাবেক ব্যাংক কর্মকর্তা আলেফ খাঁনের মৃত্যুর জন্য তার নিজ বাবাকে দায়ী করে বলেন, তার বাবার প্রতিদিনি টাকার জন্য দাদাসহ পরিবারের সকলের উপর অত্যাচার চালাতো।

প্রতিবেশীরা জানায়, অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হলে জাহাঙ্গীর আলম খান দ্বিতীয় বিয়ে করে। তার অত্যাচারে পরিবারের সদস্যরাও অতীষ্ঠ ছিল। সে মদ খেয়ে বাড়ির মা, বাবা, বোন ও বোন জামাইদের গায়ে হাত তুলতো।

খবর পেয়ে পুলিশ সুপার এমএম সালাউদ্দি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলমসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আলেফ খানের সেজো মেয়ে আনোয়ারা খানম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net