ঢাকা   ১০:১৩:৫১ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

গংগাচড়ার অর্থনৈতিক অঞ্চল প্রকল্প থেকে ছিটকে পরার আসংখ্যা গংগাচড়া বাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৩৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টার, নুর আলম সিদ্দিকী ঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার উন্নয়নে, গংগাচড়াকে অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজ বর্তমান করোনার পরিস্থিতির জন্য ছিটকে পরার আসংখ্যা মনে করছেন গংগাচড়াবাসী।

প্রতিবছর যেমন ঈদ উদযাপন উৎসাহ-উদ্দীপনার মর্ধ্য দিয়ে হলেও এবার করোনা পরিস্থিতির কারনে ভিন্ন অবস্থায় ঈদ উদযাপন হতে যাচ্ছে।

কর্মজীবী খেটে খাওয়া মানুষগুলো এখন কর্মের অভাবে কর্মহীন অবস্থায় অনেক কষ্টে জীবন যাপন করছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের নিষেধাজ্ঞা আরোপ করে চলাচলেও সীমাবদ্ধতা রয়েছে।

এমনকি দল বেধে ঈদগাহ্তে ঈদের নামাজ পড়ার ব্যাপারে রয়েছে নিষধাজ্ঞা।
তারপরেও ঈদ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মর্ধ্য দিয়ে মুসলমানরা ধর্মীয় ঈদ উদযাপন করবে বলে জানিয়েছেন গংগাচড়া উন্নয়ন পরিষদের গ্রুপ পেজের এডমিন লক্ষীটারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল হাদী।

ঈদের পর পরিস্থিতি বুঝে সংগঠন গোছানোর কাজে হাত দেবারও আশা করেন তিনি।

তিনি আরো বলেন সবার আলাদা আলাদা দল আছে, ভিন্ন মত আছে হয়তো সেকারণেই আমাদের মত পার্থক্য ও আছে কিন্ত দ্বন্দ নাই।
যারা সব সময় গংগাচড়া উন্নয়ন নিয়ে কাজ করেছে, গংগাচড়ার মানুষের কথা ভেবেছে সমমনা ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে গংগাচড়া উন্নয়ন পরিষদ।

তারাই গংগাচড়া উন্নয়ন পরিষদের সদস্য বলে তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য বিশ্ববাসী আতংকিত, স্থম্ভিত।

চরম অর্থনৈতিক বিপর্যয় এখন বিশ্বব্যাপী। বাংলাদেশের অবস্থাও অনুরূপ।

এমতাবস্থায় আমরা চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছি।
বর্তমান সরকার ইতিমধ্যে ঘোষিত অনেকগুলো অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করেছে।

সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল আমাদের গংগাচড়ার লক্ষীটারী ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জায়গাটি,
তিনি তার কারন উল্লেখ করে বলেন, এখানে শিল্পাঞ্চল করার পর্যাপ্ত জায়গা আছে।
নদী বন্দর আছে।
ট্রেন লাইন স্থাপন করে কাকিনা স্টেশনে সংযোগের সুবিধা আছে,
ভারতীয় বর্ডার ও সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরটিও কাছাকাছি।

অনুকুলীয় পরিবেশ থাকার সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের স্বপ্নের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রকল্প থেকে ছিটকে পড়ে গেছি।

যেখানে অন্যান্য জায়গায় কাজ প্রায় শুরু হয়ে গেছে। করোনা পরিস্থিতির জন্য হয়তো আমরা এক জায়গায় সমবেত হতে পারবো না।

গংগাচড়া উন্নয়ন পরিষদের সম্মানিত এডমিন গনের সাথে আলোচনা করে দলমত নির্বিশেষে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করারও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন,
ব্যক্তিগতভাবে আমার সাথে কারো কারো মতের অমিল থাকতে পারে।
আমি গংগাচড়ার উন্নয়নের জন্য সমস্থ অমিল ভুলে যেয়ে সবাইকে সাথে নিয়ে গংগাচড়ার লক্ষীটারী ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজটি করতে চাই।
আশা করি সবাই পাশে থাকবেন বলে তিনি তার আশা ব্যাক্ত করে বলেন গংগাচড়া উপজেলাবাসীর প্রতি। ধন্যবাদ জানিয়ে আগাম ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি