1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় হোম কোয়ারিন্টাইনে সুস্থ হলো পিতা-পুত্র - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

চকরিয়ায় হোম কোয়ারিন্টাইনে সুস্থ হলো পিতা-পুত্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৯০ বার

শাহজলাল শাহেদ, চকরিয়া: কোভিড নাইন্টিন করোনায় আক্রান্ত চকরিয়ার প্রথম রোগি উপজেলার ফাঁসিয়াখালীর সাইদুল ইসলাম সুস্থ হয়ে উঠেছে। একইসাথে দ্বিতীয় আক্রান্ত তার পিতা আবদুল মোতালেবও সুস্থ হয়ে উঠেছেন। দু’জনই আক্রান্ত হবার পর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় হোম কোয়ারিন্টাইনে ছিলেন।
দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসায় তারা সুস্থ হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেন সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহাবাজ। তিনি জানান, প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করে অত্যন্ত সতর্কতা মেনে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের যথাযথ তদারকির মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন রোগি মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠেছেন। তারা বর্তমানে বাড়িতেই রয়েছেন। তাদেরকে পরিবেশ পরিস্থিতির আলোকে স্বাস্থ্য সুরক্ষায় সরকারি বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ মেনে চলার তাগিদ দেয়া হয়েছে।
এদিকে সাইদুল ও তার বাবা সুস্থ হয়ে উঠায় শুক্রবার ৮মে সকালে দু’জনকে লাল গোলাপ হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ শাহাবাজ ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net