1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

চৌদ্দগ্রামে এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৭৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সোহেল মোর্শেদ চৌধুরী (৩৮) নামের এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন দক্ষিণ ফালগুনকরা গ্রামের মৃত গোলাম চৌধুরীর ছেলে। সোহেল দীর্ঘদিন ধরে চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের কাজী বাড়িতে তাঁর ভগ্নিপতি কাজী জাহাঙ্গীরের বাসায় থাকতেন। সোহেলের আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে, ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত অবস্থায় কোমরের ব্যাথা নিয়ে কুমিল্লা সিডিপ্যাথ হসপিটালে ডা. আবু রশিদের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন সোহেল মোর্শেদ চৌধুরী। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান স্থানীয় কাউন্সিলর মো. মফিজুর রহমান। গত বৃহস্পতিবার ৭ মে সোহেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে আজ শনিবার তার নমুনা পজেটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান। তিনি আরও জানান, সোহেলের নিজ বাড়ি ও ভগ্নিপতির বাড়িসহ আশ-পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে। তবে সোহেলের কোমরব্যাথা ছাড়া অন্য কোন সমস্যা বা উপসর্গ দেখা যায়নি বলে জানান তার ভগ্নিপতি কাজী জাহাঙ্গীর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net