1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জিয়া পরিষদের উদ্যোগে ৩ শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে জিয়া পরিষদের উদ্যোগে ৩ শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৮১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে চলমান করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ তিন শতাধিক গরীর ও অসহায় পরিবারের মাঝে কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী জিয়া পরিষদের ব্যানারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রদল নেতাদের আর্থিক সহায়তায় গুনবতী ইউনিয়ন বিএনপি’র বর্তমান, সাবেক নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
ত্রাণ কার্যক্রমে শাহজাহান সিরাজী (যুক্তরাষ্ট্র), নাজির বাহার (হল্যান্ড), আবদুস সবুর পিন্টু (সৌদি আরব), আলাউদ্দিন হোসাইনী (যুক্তরাজ্য), আজিজুল হক রাজু (সিংগাপুর), কামরুল হাসান (আমেরিকা), আবুল কালাম মিলন (দুবাই), এয়াকুব আলী হায়দার (কুয়েত), সাহাবউদ্দিন চৌধুরী (সৌদিআরব), আশ্রাফ হোসেন (কুয়েত), সুমন চৌধুরী (কাতার), সফি উল্লাহ সুমন (ইউকে), সিরাজুল হক স্বপন (দক্ষিণ আফ্রিকা), জসিম উদ্দিন ভূঁইয়া (সিংগাপুর), মো. এয়াছিন (কুয়েত), আনিছুর রহমান মিলন (আজারবাইজান) ,আনোয়ার হোসেন (সৌদি আরব), স্থানীয় রফিকুল ইসলাম, আবদুল জলিল, মাহবুবুল হক ও শামীম চৌধুরী সহ নাম প্রকাশে অনিচ্ছুক আরো ৩ জন ছাত্রনেতা আর্থিক সহযোগিতা প্রদান করেন। বৃহস্পতিবার বিকালে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম চৌধুরী, আলী হোসেন পন্ডিত, আবদুল জলিল, কামাল উদ্দিন , ডা. হানিফ, যুবদল নেতা মাহবুবুল হক, ইঞ্জিনিয়ার মুজিবুল হক মজু, আবু ইউছুফ, সাবেক ছাত্রনেতা আবুল কালাম মিলন, সাইফুল ইসলাম জুয়েল, জোবায়ের পলাশ, আকতার হোসেন, আবু হায়দার বাবলু, লিটন, জাহেদুর রহমান, সারোয়ার হোসেন, ফারুক, ছাত্রনেতা এহসান, সৈকত। এসময় গুনবতী ইউনিয়ন যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরনে অংশ গ্রহণ করেন ।
ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধক গুনবতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলী হোসেন পন্ডিত তার স্বাগত বক্তব্যে জিয়ার আদর্শের সৈনিকদের দেশের এ ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net