1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা মিনার নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি

চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা মিনার নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৪৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. শহিদ উদ্দীন মিনার (৫২) নামে এক যুবলীগ নেতা নিহত হন। নিহত মিনার উপজেলার কনকাপৈত ইউনিয়ন আওয়ামী যুবলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক। শনিবার (১৯ মে) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ লোকনাথ সুইটস্ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শহীদ উদ্দীন মিনার পরিবারের জন্য জরুরী ওষুধ কিনে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে চৌদ্দগ্রাম বাজারস্থ লোকনাথ সুইটস্ এর কাছে পৌঁছলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে মরহুমের নামাজে জানাযা শেষে উনাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে যুবলীগ নেতা মিনারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুম মিনারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net