1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৬২ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে ধ্বন্ধের জেরে প্রতিপক্ষের হামলাম ২ জন নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপড়িা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের লাল্টু মন্ডল (৩৮) এবং অভি উদ্দিন(২৬)। নিহত লাল্টু ধুলিয়াপাড়া গ্রামের মনজের মন্ডল ও অভি লোকমান হোসেনের ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আব্দুল কুদ্দুস খাঁ ও মকবুল মৌরীর মধ্যে বিরোধ চলে আসছে। রবিবার সকালে আব্দুল কুদ্দুস খাঁর সমর্থক আবেদ আলীকে হাতুড়ী পেটা করে গুরুতর জখম করে মকবুল সমর্থকরা। এ নিয়ে গ্রামটিতে উত্তেজনা ছড়িয়ে পরে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে মকবুলের লোকজনের উপর হামলা কুদ্দুসের লোকজন। হামলায় মকবুল সমর্থক লাল্টু মন্ডল, অভি উদ্দিন ও লোকমান হোসেন গুরুতর আহত হলে তাদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে আসে স্বজনরা। আহত তিনজনের মধ্যে লাল্টু মন্ডল ও অভি উদ্দিনকে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত লোকমান হোসেনকে ঝিনাইদহ সদর হাসাপাতালে নেওয়া হয় বলে চিকিৎসক জানান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এছাড়া পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান ধুলিয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net