1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে সরকারি হাসপাতালের নার্সকে গুলি করার হুমকিতে কর্মবিরতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

টংগীতে সরকারি হাসপাতালের নার্সকে গুলি করার হুমকিতে কর্মবিরতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪০৬ বার

টংগী (গাজীপুর) সংবাদদাতা :
টংগীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের এক সিনিয়র নার্সকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আজ বেলা ১২ টা থেকে সরকারি হাসপাতালের নার্সসহ সকল ডাক্তারদের কর্ম বিরতি চলছে। এতে করে সরকারি হাসপাতালে আসা শত শত রোগীদের চিকিৎসা সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল সুত্রে জানা যায়, হাসপাতালের আউট সোর্সিং এর কর্মচারী তোহিদুল ইসলাম হৃদয় গতকাল বহিরাগত কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এসময় হাসপাতালে নার্সদের রুমে গিয়ে সিনিয়র নার্স মশিউর রহমান কে গুলি করে মারার হুমকি দেয়। এ সময় হ্নদয় তার নির্দেশমত হাসপাতালে কাজ করার জন্য মশিউর রহমান কে হুমকি দিয়ে চলে যায়। পরে মশিউর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে টংগী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। এঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হাসপাতালে কর্ম বিরতি চলছে।
এব্যাপারে হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমরা সরকারি কর্মচারী হয়ে ও একজন আউট সোর্সিং কর্মচারীর কাছে প্রায় সময় লাঞ্চিত হই। হ্নদয়কে হাসপাতাল থেকে বিদায় না করা পর্যন্ত আমাদের কর্ম বিরতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net