1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হাসান নিহত সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হাসান নিহত সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৩৫ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীতে শুক্রবার রাত সাড়ে ৮ টায় র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাসান (৩০) নিহত হয়েছে। এসময় র‍্যাবের
২ সদস্য আহত হয়েছে । আহতদের শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । ঘটনাস্থল থেকে র‍্যাব অস্ত্র, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে ।
র‍্যাব -১ এর সূত্রে জানা যায়, রাত সাড়ে আট টায় টঙ্গীর মাজার বস্তির পাশে বালু মাঠে এক দল সন্ত্রাসী মাদক বেচাকেনা করছে এমন খবরের ভিত্তিতে র‍্যাবের-১ এর একটি দল সেখানে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় । পরে আত্মরক্ষার্থে র‍্যাবের পাল্টা গুলি ছুড়লে হাসান গুলিবিদ্ধ হয়ে ঘটনস্থলে মারা যায়।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমান উদ্ধার করে র‍্যাব । ঘটনার পরপরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাসানের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ধর্ষণ, মাদক আইনে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় ১৮/২০টি মামলা রয়েছে ।
এদিকে র‍্যাব -১ এর এই কাজে সাধারণ মানুষের মাঝে খুশির হাওয়া বইছে। বৃহস্পতিবার রাতে শিশু চাঁদনী ধর্ষনকারী কে র‍্যাব -১ সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর পরই শুক্রবার রাতে আরো একটি বন্ধকযুদ্বে সন্ত্রাসী হাসান নিহত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net