1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় ডিইউজে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় ডিইউজে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৫৫ বার

আবদুল্লাহ মজুমদারঃ প্রকাশের স্বাধীনতা হরণ করার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। সংগঠনটির এক বিবৃতিতে আজ শনিবার বলা হয়, আইনটির ভয়ংকর রূপ দেখে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন হয়ে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।

ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ওই বিবৃতিতে বলেন, সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। এই আইনে মামলা ও গ্রেপ্তারের যেসব ঘটনা ঘটছে, পরিষ্কারভাবে তা গণমাধ্যম ও বাক্স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।এই আইনে সাম্প্রতিক সময়ের বিভিন্ন মামলা ও গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে ডিইউজে নেতারা বলেন, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ না করে, সরকার উল্টো সমালোচনাকারীদের আক্রমণ করছে। এটা গণতন্ত্রের ভাষা নয়।বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী এই কালাকানুন প্রণয়নের সময় সবাই আপত্তি জানিয়েছিল। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এর অপপ্রয়োগ হবে না। কিন্তু সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ন্যক্কারজনকভাবে সাংবাদিক ও ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে আইনটি ব্যবহার করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net