1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ২ স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৬০ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নওগাঁয় ২ স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৬০ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৮৬ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁ জেলার ৬ উপজেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। সানক্তদের মধ্যে সাপাহার উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ২ জন এবং রানীনগর, আত্রাই ও বদলগাছি উপজেলায় ১ জন করে। এদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ১ জন মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্ট এবং ১ জন পিপিআই টেকনোলজিষ্ট রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৪শ ৭৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১ হাজার ৪ জনের। এদের মধ্যে এই ৬০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

অপরদিকে গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলা থেকে নতুন করে আরও ২০৩ জনকে হোম কোয়ানেটাইনে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৩৪ জন, রানীনগরে ৪, মহাদেবপুরে ১৯, মান্দায় ১১, বদলগাছিতে ২৮, পত্নীতলায় ৪১, ধামইরহাট উপজেলায় ৩৬, সাপাহারে ১৭ এবং পোরশা উপজেলায় ৩ জন।

এই সময়ে হোম কোয়ারেনটাইন থেকে সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ১০৮ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ৭৩ জন।

উল্লেখ্য শুরু থেকে এ পর্যন্ত ৪৯ জন প্রতিষ্ঠানিক কোয়ারেনটাইনসহ মোট কোয়ারেনটাইনে পাঠানো হয় ৫ হাজার ৮শ ৬ জনকে। এদের মধ্যে এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক ১৩ জনসহ সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ২শ ৩৩ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ৭৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net