1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে মেটুয়া সমাজকল্যাণ পরিষদের ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

নাঙ্গলকোটে মেটুয়া সমাজকল্যাণ পরিষদের ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২৪০ বার

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের (কোবিড-১৯) সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনার সংক্রমন ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থায় নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। এ পরিস্থিতিতে কষ্টে দিনাতিপাত করছে এলাকার গরীব শ্রেণি।

এদিকে পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতর দরজায় করাঘাত করছে। ঈদ করা নিয়ে যখন নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ চরম উদ্বেগ-উৎকন্ঠায়; সেসময়ে আজ শুক্রবার (২২ মে) দুপুরের দিকে ঈদ উপহার নিয়ে তাদের বাড়ি বাড়ি ছুটে গেলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের মেটুয়া সমাজকল্যাণ পরিষদের একঝাঁক স্বেচ্ছাসেবী।

এসময় তারা সর্বমোট ৫৩ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। বিতরণকালে স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। এতে এলাকার বিত্তবানদের বড় ধরণের আর্থিক সহযোগিতা ছিল।

স্বেচ্ছাসেবী মুহিব্বুল্লাহ আল হুসাইনী জানান, নাঙ্গলকোটে একসময়ের অবহেলিত অঞ্চল ছিল আমাদের এই মেটুয়া গ্রাম। বর্তমান দিনে গ্রামের বিত্তবান ও সচেতন মহলের দানের পাশাপাশি সুশিক্ষিত যুবকদের স্বেচ্ছায় শ্রমের সুবাদে আমরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছি। পাশাপাশি তিনি প্রত্যেক পাড়া মহল্লায় সত্যিকারের স্বেচ্ছাসেবী সংগঠন চালু করার প্রয়োজন অনুভব করেন।

এসময় স্বেচ্ছাসেবীদের মাঝে আরো উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন, মাহবুব, পরান, আশরাফুল ইসলাম শাওন, ইস্রাফিল, ফরিদ, সোহাগ প্রমুখ।

অপ্রত্যাশিত ঈদ উপহার পেয়ে গ্রহীতাদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net