1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিম্নবিত্তদের ঘরে ইফতার পৌঁছে দিলেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিম্নবিত্তদের ঘরে ইফতার পৌঁছে দিলেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ২৯১ বার

জাফরুল আলম : করোনা ভাইরাসে নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ। ত্রাণ সহায়তার পাশাপাশি অসহায় নিম্নবিত্তদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিলেন সংগঠনটি।

শুক্রবার (১ মে) রাজধানীর স্থানীয় বাড্ডা এলাকায় নিম্নবিত্তদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ডাক পত্রিকার সিনিয়র সাব-এডিটর বাদল চৌধুরীর উদ্যোগে ঘরে ঘরে ইফতার পৌঁছে দেয়া হয়।

ইফতার প্রাক্কালে সংগঠনের সভাপতি বাদল চৌধুরী বলেন, পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরই অসহায়দের জন্য ইফতারের অায়োজন করা হয়। এ বছর করোনা দূর্যোগের কারণে মাহফিল করা হচ্ছে না। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী ইফতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

বাদল চৌধুরী বলেন, সকল বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা করা উচিত। সেই সাথে সবাইকে ঘরে থাকা ও সরকারের নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন।

ইফতার কার্যক্রমে সহযোগিতা করেন সহ-সভাপতি নূর আলম শেখ, দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, কল্যাণ সম্পাদক আনিসুল ইসলাম পলাশ, কার্যনির্বাহী সদস্য নূরে আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net