1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় একদিনে ৬ জনের শরীরে করোনা ভাইরাস  শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

পটিয়ায় একদিনে ৬ জনের শরীরে করোনা ভাইরাস  শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৯০ বার

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়া দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা  করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা এক স্বাস্থ্যকর্মীর বাবা (৭৫) ও অন্য এক স্বাস্থ্যকর্মীর শিশুপুত্রসহ ৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানান পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

নতুন শনাক্তদের মধ্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান ও করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা এক স্বাস্থ্যকর্মীর ২ বছর ৮ মাস বয়সের এক শিশু পুত্র ও বৃদ্ধ পিতা (৭৫) । এছাড়া পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নারী ও তার ১ বছর ৩ বয়সী পুত্র সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত স্বাস্থ্য সহকারীর স্বামী পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা হিসেবে কর্মরত।

নতুন আক্রান্ত  দুইজনের বাড়ি পটিয়া পৌর সদরের ৮ নং ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় তাদের একজনের বয়স ২১ বছর ও অন্যজনের ৩০ বছর।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানান, ‘নতুন শনাক্ত ছয়জনের মধ্যে চারজন পটিয়া হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর স্বজন। একজন স্বাস্থ্যকর্মীর বৃদ্ধ পিতা ও শিশু সন্তান, অন্যজনের স্ত্রী ও শিশু পুত্রের করোনা পজেটিভ তাদেরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

এ পর্যন্ত পটিয়ায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১ জন। তন্মধ্যে ২ জনের মৃত্যু ঘটে। একজন সুস্থ হয়ে বাসায় ফেরেন। বাকী ১৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net