1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে ধর্ষণে শিশুর পেটে সন্তান : প্রতিবেশী দাদা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

পাটগ্রামে ধর্ষণে শিশুর পেটে সন্তান : প্রতিবেশী দাদা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৮৯ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিশুর (১২) ৩মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোক্তার উদ্দিন ওরফে মোক্তার আলী (৫২) নামে এক প্রতিবেশী দাদাকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার ২৬ মে রাতে শিশুটির বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করলে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিনকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। মোক্তার উদ্দিনের বাড়ি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগারী এলাকার।
পরে বুধবার ২৭ মে দুপুরে মোক্তার উদ্দিনকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, ওই শিশুকে পুলিশি হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার ২৭ মে দুপুরে লালমনিরহাট সদর ১০০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি সাংবাদিকদের জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তাকে বিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করে আসছিল মোক্তার হোসেন। কিছুদিন আগে তার ঘন ঘন বমি ও খেতে না পারার কারণ খুঁজতে গিয়ে দাদি বুঝতে পারেন সে অন্তঃসত্ত্বা।
শিশুটি সাংবাদিকদের বলে, আমি তো এসব বুঝি নাই, এখন আমার কী হবে?
ঘটনার শিকার শিশুটির দাদি সাংবাদিকদের বলেন, একটা বয়স্ক লোক এমন কাজ করবে আমরা এটা ভাবতেও পারিনি। আমার নাতনিই একটা শিশু, এখন ওর পেটের শিশুটির কী হবে? আমি চিন্তায় কুল পাচ্ছি না!
মেয়ের বাবা ঘটনার বিচার চেয়ে সাংবাদিকদের বলেন, এখন আমি কী করবো বুঝতে পারছি না। মেয়েকে নিয়ে কী করবো, আর তার পেটের শিশুটির কী করবো কিছুই বুঝতে পারছি না।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত সাংবাদিকদের বলেন, শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় এটি নিশ্চিত হওয়ার পর তার বাবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার ওই শিশুটিকে বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাতদিন তার বাড়িতে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net