1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্ধু তুই - সামি আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বন্ধু তুই – সামি আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৬৮ বার


সকাল ৭টার ট্রেনে সিলেট যাচ্ছে অপূর্ব।মোটামুটি সামনের বগিতেই সিট পেয়েছে সে। এসি কম্পার্টমেন্ট, তাই জানালা খোলার সুযোগ নেই। মৃদু বাতাস খাওয়ার সুযোগটা মিস হয়ে গেল। “আরে অপূর্ব তুই,এখানে!” চমকে তাকাতেই দেখে তার মেডিকেল লাইফের প্রিয় বন্ধু দীপ্র। “আরে ব্যাটা তুই এখানে,”
আনন্দে বলে উঠল অপূর্ব। “হুম, ওসমানী মেডিকেলে জয়েনিং পরশু থেকে।” তুই কই যাস? জিগ্যেস করে, দীপ্র।” এই তো ঘুরতে, “অপূর্ব বলে। “চল দরজার কাছে যেয়ে সুখটান দিই একসাথে “,বলে একসাথে কম্পার্টমেণ্টের দরজার দিকে এগোতে থাকে দুইজন৷ সিগারেট ধরাতে ধরাতে অপূর্ব বলে, ” ইন্টার্নির পর তো আর দেখাই হল না। কোথায় যে হারিয়ে গেলি তুই?” ” ইন্টার্ন এন্ডিংয়ের ওই ঘটনার পর তোর সাথে দেখা করার সাহস ছিল না রে”, বলে উঠে দীপ্র । কথাটা বলতেই যেন অপূর্ব যেন ফিরে গেল ৬বছর আগের স্মৃতিতে।

২৪তম ব্যাচ ইন্টার্ন এন্ডিং প্রোগ্রাম। সবাই একসাথে বসে গল্প করছে অডিটোরিয়ামের সামনে। হঠাৎ করে শ্রিপ্রাকে পছন্দ করা নিয়ে দুই বেস্ট ফ্রেন্ড অপূর্ব আর দ্রীপের মধ্যে তুমুল মারামারি। ভুল বুঝাবুঝি এমন অবস্থায়
পৌছাল যে ৬বছরের বন্ধুত্বের সেখানেই ইতি ঘটল।
আবার যেন বর্তমানে ফিরে এল অপূর্ব।
“তুই এত দিন ধরে এটা নিয়ে পড়ে আছিস।শিপ্রা তো দিন শেষে রায়হান ভাইয়ের হাত ধরেই চলে গেল”। ভুল বুঝাবুঝির জন্য নিজেদের বন্ধুত্বটা আর মাটি না করি দোস্ত, দিন শেষে বন্ধু তুই ই আমার।

লেখক: শিক্ষার্থী, কুমিল্লা মেডিকেল কলেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net