1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে র‍্যাবের অভিযানে শিশু ধর্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে শিশু ধর্ষক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩০০ বার

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল পাহাডের পাদদেশ অভিযান চালিয়ে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামীকে আটক করেছে র‍্যাব-৭ এর একটি দল। এসময় তার বাড়ী হতে ধারালো দেশীয় ২টি তলোয়ারও উদ্বার করে র‍্যাব।

এদিকে আটক ধর্ষক এহসান প্রকাশ ইয়াসিন (৪৩) চাম্বল এলাকার পাহাড়ের ডাকাতদলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন এলাকার লোকজন। তাছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, বন আইনে, অস্ত্র ও ধর্ষন মামলাসহ ১২ টি মামলা রয়েছ বলে থানা সূত্রে জানা যায়।

আটক ধর্ষক ওই এলাকার আবদুল মতলবের পুত্র বলে জানা যায়। চাম্বলের পাহাড়ের পাদদেশ অপরাধীদের চিহ্নিত করে র‍্যাব-৭ এর ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এঘটনায় র‍্যাব-৭ এর পক্ষ হতে শুক্রবার (৮ মে) দুপুরে বাঁশখালী থানায় আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ বাঁশখালীর পুইছডি ইউপির জোবাইদা নামে ১১ বছরের শিশুকে অপহরণ পূর্বক চট্টগ্রাম নগরীর মইজ্জ্যারটেক এলাকায় ভাড়া বাসায় আটক করে রাখে। দীর্ঘ ১ মাস ওই শিশুটিকে পালাক্রমে ধর্ষন করে এহসান ডাকাত ও জালাল নামে তার এক সহযোগী। সেখান থেকে শিশুটি পালিয়ে এসে ঘটনাটি পরিবারের কাছে জানায়। পরের দিন শিশুটির মা রাশেদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালত চট্টগ্রাম -৬ এ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই থেকে পলাতক ছিলো ধর্ষক ডাকাত এহসান ও তার সহযোগী।

ধর্ষক এহসানকে আটকের পর বাঁশখালী থানায় সোপর্দ করে উদ্বারকৃত অস্ত্রের জন্য নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের পরিচালক এ,এসপি কাজী মোঃ তারেক আজিজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net