1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে আবারো কৃষকদের ধান কেটে দিলেন শ্রমিক লীগের নেতাকর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাগেরহাটে আবারো কৃষকদের ধান কেটে দিলেন শ্রমিক লীগের নেতাকর্মীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৬২ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপির নির্দেশনায় চলমান করোনা পরিস্থিতিতে কৃষকের ধান কাটার শ্রমিক না পাওয়ায় দরিদ্র কৃষকদের পাশে দাড়িয়েছেন কচুয়া উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলামের নেতৃত্বে মঘিয়া ইউনিয়নের সহবৎকাঠী,আন্ধার মানিক,পঙ্গুমার্কেট এলঅকার কৃষক নিপুন রায়,কামরুল দরানীর তিন বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দেয় শ্রমিক লীগের প্রায় অর্ধশতাধীক নেতাকর্মী। এ পর্যন্ত কচুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলামের নেতৃত্বে কচুয়া উপজেলায় বিভিন্ন এলাকায় অসহায় কৃষকের প্রায় ১০ বিঘা জমির কেটে দেন শ্রমিক লীগের নেতাকর্মী।
স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটা কর্মসূচিতে কচুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম ছাড়াও উপজেলা শ্রমিক লীগ নেতা নিপুন রায়,হাফিজুল শেখ, খেলো বেপারি মঘিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি চান শেখ,শ্রমিক লীগ নেতা রিপন মিনা,তরিক শেখ, মাজেদুল শেখ, মেহেদি শেখ,আলামিন শেখ,জসিম সরদার,শাকিল খান,সাধীন সরদার,আজিজুল শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি ও অতি বৃষ্টির মধ্যে পাকা ধান কেটে দেওয়ায় খুশি হয়েছেন কৃষকরা। কৃষক মোঃ কামরুল দরানী বলেন, বৃষ্টির মধ্যে পাকা ধান নিয়ে খুব চিন্তায় ছিলাম। এর মধ্যে শ্রমিক লীগের নেতারা আমাদের ধান কেটে দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি।
মঘিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ চান শেখ বলেন, বোরা মৌসুমে দক্ষিনাঞ্চলের কৃষকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ধান রোপন করেছিল। কিন্তু করোনা পরিস্তিতিতে শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন। তাই আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি। কোন কৃষকদের ধান আমরা মাঠে নষ্ট হতে দিব না। সকল কৃষকের ধান ঘরে তোলা পর্যন্ত আমাদের কর্মীরা মাঠে থাকবে বলে দাবি করেন তিনি।
কচুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি ও অতি বৃষ্টির মধ্যে পাকা ধান নিয়ে সমস্যায় পড়েছিল কৃষকরা। মাননীয় প্রধানমন্ত্রী ও আসনের বাগেরহাট-২ সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে আমরা উপজেলার হতদরিদ্র, গরীব ও বর্গা চাষীদের ধান কেটে দিচ্ছি। সকল কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই ধান কাটা অব্যাহত থাকবে।
বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, করোনা পরিস্থিতিতে বাগেরহাট-২ সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় আমরা কর্মীদের নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। অন্যান্য উপজেলায়ও কৃষকদের ধান কাটা হবে। সকল কৃষকদের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net