1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে হামলা -পাল্টা হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

মাগুরার শ্রীপুরে হামলা -পাল্টা হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৯১ বার

নিজস্ব প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট পশ্চিমপাড়া গ্রামের ২ পরিবারে বিরাজমান উত্তেজনা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধা আসমত শেখ (৬২)।
বীর মুক্তিযোদ্ধা আসমত শেখ জানান- গত বুধবার ২টি পরিবারের মাঝে সৃষ্টি হওয়া বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলে আমার সমঝোতা না মেনে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে শ্রীকোল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হারেজ শেখ ও তার সহযোগীরা। এ ঘটনায় আসমত শেখ সহ তার পরিবারের আরো ৭ জন আহত হয়েছে বলে তিনি জানান-এবং এর সুষ্ঠ বিচার দাবী করেন ।

আসমত শেখের আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারেজ শেখ সম্পূর্ণ ঘটনা মিথ্যা দাবী করে ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবী করে বলেন – আসমত শেখ ও তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করেছে, আমার ছেলের মাথায় ৯ টা সেলাই লেগেছে। আমার শরীরেও কোপ লেগেছে। আমাদের বাড়িঘর ও ভাংচুর করা হয়েছে।
কেন আইনের আশ্রয় নিলেন না? এমন প্রশ্নের জবাবে হারেজ শেখ মাগুরার বাণীকে বলেন, গত মঙ্গলবার আমার পরিবারের একজন নারীর শ্লীলতাহানীকে কেন্দ্র করে একটা সালিশি বৈঠক বসে। আসমত শেখের নিষ্পত্তির প্রস্তাব দেন এবং আমরা তা মেনে নি।সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপাতি গোলাম সোরোয়ারসহ গণ্যমান্য অনেকেই, তবে সেখানে হাসমত শেখ উপস্থিত ছিলেন না। নারী ঘটিত ব্যাপার হওয়ায় আমরা জানা জানি করতে চাইনি।

গত মঙ্গলবার শ্রীপুর উপজেলার বরিশাট পশ্চিমপাড়া গ্রামে হারেজ শেখের পরিবারের একজন নারীর শ্লীলতাহানীর চেষ্টা করে একজন যুবক। ওই ঘটনায় মঙ্গলবারই সালিশবৈঠকে ব্যাপারটা মিমাংসা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net